দুঃস্থদেরই শুধু ইফতার করানো উচিত, বড় বাবুদের নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫১ ২৮ মার্চ ২০২৩
বড় বড় ইফতার মাহফিল না করে ওই টাকাটা দুঃস্থ-গরিবদের মাঝে বিতরণ করুন বা বেছে বেছে তাদের ইফতার করান। একটা ইফতার পার্টি আয়োজন করতে অনেক টাকা খরচ হয়। ইফতার মাহফিলে আমন্ত্রিত হন বড় বড় বাবুগণ। বড় বাবুদের ইফতার করিয়ে ধর্মীয় কোনও লাভ হয় কিনা জানি না। তবে এদের ইফতার করিয়ে সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তি অর্জন করা যায়, সম্পর্কের মেলবন্ধন হয়।
এত খাবার পরিবেশন করা হয় যে বেশিরভাগ অতিথি খেতে পারেন না। খাবার নষ্ট করেন অনেকে। আমি নিয়মিত এ কাজটি করতে বাধ্য হই। এসব খাবার এমনিতে স্বাস্থ্যবিধি পালন করতে গিয়ে এড়িয়ে চলি। ইফতার আমন্ত্রণ এড়িয়ে চলি। কিন্তু সামাজিক চাপ উপেক্ষা করতে পারি না অনেক সময়। শুধু শহরে নয়, গ্রামেও দেখেছি সচ্ছল পরিবার ইফতারের আয়োজন করে। একসাথে ২০০/৩০০ মানুষকে ইফতার করায় বা বাড়ি বাড়ি ধনী-গরিব সব পরিবারে ইফতার প্যাকেট পৌঁছে দেয়। দুঃস্থ-গরিব পরিবারেই ইফতার বিতরণ করলেই ভালো হয়।
সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর উচিত ইফতার পার্টির আয়োজন বন্ধ করা। ব্যক্তিগতভাবে ইফতার আইটেমের ছবি ফেসবুকে না দেওয়াই উত্তম। আপনি পারছেন আপনি কেনেন এবং ভোজন করেন, অন্যকে দেখানোর দরকার নেই। একটা ইফতার পার্টি করলে মূলত লাভবান হন ব্যবসায়ীগণ। তৈলাক্ত, মিষ্ট, মুখরোচক খাবার পরিহার করুন ইফতারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সিদ্ধ-রান্না ছোলা না খেয়ে পানিতে ভেজানো কাঁচা ছোলা গ্রহণ করুন-- লাভবান হবেন।
ঈদের কেনাকাটাও পরিহার করা দরকার। সারাবছরই কেনাকাটা করা যায়। আপনি খুব দামী পাঞ্জাবি পরে যাচ্ছেন ঈদের নামাজে। আর আপনার পাশে আছে ছেঁড়া শার্ট পরে আরেকজন। কেমন লাগে আপনাকে? আমি তো খুব বিব্রতবোধ করি। মনে হয়, উপহাস করছি যিনি নতুন জামা পরিধান করতে পারেননি। ঈদের সময় এই কেনাকাটা কালচার থেকেও বের হয়ে আসা উচিত।
বেশি কেনাকাটা করেছেন, ভালো-দামী জিনিস কিনেছেন এটা ব্যক্তিত্ব ও উন্নত মানসিকতার নির্দেশক ও পরিমাপক নয়, বরং তা অহংবোধের পরিচায়ক মনে হতে পারে। সামাজিক মাধ্যমে জিরোকে হিরো বানায়। ভালো কাজও হয় সামাজিক মাধ্যমে। সেই কাজটি হচ্ছে সামাজিক ঐক্য। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারে এই ঐক্য। আমাদের প্রয়োজন এই ঐক্য যা আমাদের সবার জন্য শুভ ফলদায়ক।
লেখক: মাহমুদুল হক
শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

